ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ১৩৬ বার

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ ছাড়া ড. ইউনূস মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী ড. জাম্বরি আবদুল কাদিরের সঙ্গেও বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

এর আগে ডি-৮ সম্মেলনে যোগ দিতে গতকাল বুধবার মিসর যান ড. মুহাম্মদ ইউনূস। এদিন স্থানীয় সময় বেলা ১১টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানিয়েছে দেশটির পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে তার সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন ড. ইউনূস।

‘তরুণদের বিনিয়োগ ও এসএমইকে সহায়তা করা: আগামীর অর্থনীতিকে রূপদান’ প্রতিপাদ্য সামনে রেখে ডি-৮ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে ড. ইউনূস ছাড়াও উপস্থিত রয়েছেন- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

আপডেট টাইম : ০৬:০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪