ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

প্রাথমিক চাপ কেটে গেছে: মাশরাফি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০১৬
  • ৩৯২ বার

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিততে পারলে যেকোনো সিরিজের প্রাথমিক চাপ কেটে যায়। এমনটিই মনে করেন টাইগারদের দলপতি মাশরাফি বিন মুর্তজা। তাই দ্বিতীয় ম্যাচে আফগানদের চেয়ে বাংলাদেশ মানসিকভাবে এগিয়ে থাকবে।

আজ মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘যেকোনো সিরিজের প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ জিতে বের হয়ে যেতে পারলে মানসিকভাবে অনেক হালকা থাকা যায়। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে আমাদের প্রাথমিক চাপ কেটে গেছে। আশা করি, পরের ম্যাচে মানসিকভাবে আরেকটু ভালো অবস্থানে থাকবো।’

বাংলাদেশের সামনে একশতম ম্যাচ জয়ের হাতছানি। দলের দারুণ এই অর্জনের অপেক্ষায় আছেন মাশরাফি, ‘হ্যাঁ, এটা ঠিক যে দারুণ একটি অর্জনের সামনে দাঁড়িয়ে আছি আমরা। এই অর্জন পূর্ণ করতে পারলে তা সত্যিই ভালোলাগার হবে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই যদি তা হয়, আরো ভালো লাগবে। এখন সে অপেক্ষায় আছি আমরাও।’

‘আসলে আমি না থাকলেও কেউ না কেউ এই সময় অধিনায়কের দায়িত্বে থাকতেন। তবে আমার অধিনায়কত্বে এমন অর্জন এলে তা খুবই ভালো লাগার ব্যাপার হবে।’ যোগ করেন মাশরাফি।

প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছে বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচে জিততে হলে টাইগারদের আরও ভালো পারফরম্যান্স করতে হবে। এ বিষয়ে মাশরাফি বলেছেন, ‘কাল (বুধবার) আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জিততে হলে আমাদের সত্যিই ভালো ক্রিকেট খেলতে হবে। বিশেষ করে আগের ম্যাচের চেয়ে আরো ভালো খেলতে হবে। তাহলেই সাফল্য পাওয়া সম্ভব হবে।’

উল্লেখ্য, সিরিজের ‍দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আগামী বুধবার আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। এ ম্যাচের জন্যও রিজার্ভ-ডে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

প্রাথমিক চাপ কেটে গেছে: মাশরাফি

আপডেট টাইম : ১১:৫৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০১৬