ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

জয় বাংলা’ স্লোগানের রায় স্থগিত চেয়ে আবেদনের শুনানি চলতি সপ্তাহে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২২:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ১০৪ বার

জয় বাংলা’কে জাতীয় স্লোগানের রায় স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি চলতি সপ্তাহে হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। আজ রবিবার সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ সময় নির্ধারণ করেন।

হাইকোর্টের এ বেঞ্চে সকালে উপস্থিত হয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘এই মামলাটি আজ শুনানির জন্য টপে থাকার কথা ছিল। কিন্তু তা আসেনি। সেজন্য এটি দ্রুত শুনানির আবেদন করছি। বুধবার অথবা বৃহস্পতিবার এ রায় দেওয়ার অনুরোধ করছি। উত্তরে আপিল বিভাগ বলেন, চলতি সপ্তাহেই হয়ে যাবে।’

২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলায় দেওয়া ওই রায়ের আদেশের অংশে আদালত বলেন, ‘আমরা ঘোষণা করছি যে “জয় বাংলা” বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।’

পরে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা।

হাইকোর্টের দেওয়া এ রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ২ ডিসেম্বর এ তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

জয় বাংলা’ স্লোগানের রায় স্থগিত চেয়ে আবেদনের শুনানি চলতি সপ্তাহে

আপডেট টাইম : ০৬:২২:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪