ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

হাইকোর্টের বিচারপতিকে ডিম ছুড়লেন আইনজীবীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ৯৪ বার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রায় ঘোষণার সময় জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুড়েছেন আইনজীবীরা। আজ বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টে এই ঘটনা ঘটে।

আজ দুপুরে বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে হাইকোর্টে এজলাস শুরু হয়। এজলাসে যখন আইটেম ১২ নম্বর চলে এ সময় একদল আইনজীবী এজলাসে প্রবেশ করে বলেন, ‘আপনি এজলাস থেকে নেমে যান।’ এরপরেই তারা ডিম ছুড়তে শুরু করেন। পরে বিচারপতি আশরাফুল কামাল নেমে যেতে বাধ্য হন।

আজ চাঁদাবাজির অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৮ জন। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের মামলার দায় হতে অব্যাহতি প্রদান করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ।

অব্যাহতি পাওয়া অপর আসামিরা হলেন তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন, ওবায়দুল্লা খন্দকার, কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, ইঞ্জিনিয়ার এ কে এম শোয়েব বাশুরী ওরফে হাবলু, আজিজুল করিম তারেক ও মনিজুর রহমান ওরফে মানিক।

এর আগে গত ৫ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন শাখায় তারেক রহমানসহ ৮ জনকে অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা কোতোয়ালি জোনাল টিমের পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

হাইকোর্টের বিচারপতিকে ডিম ছুড়লেন আইনজীবীরা

আপডেট টাইম : ০৭:১২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪