ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

কোহলির প্রেমিকা আনুশকাকে অস্ট্রেলিয়া নিতে প্রথা ভেঙেছিল ভারতের বোর্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১২:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ১১৬ বার

পার্থে ‘বোর্ডার-গাভাস্কার ট্রফি’র প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারী ভারত। ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে দারুণ অবদান রেখেছেন বিরাট কোহলি। আজ কোহলির অতীতের একটি গল্প শোনালেন সিরিজে ধারাভাষ্যের দায়িত্বে থাকা ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী।

ফক্স ক্রিকেটকে শাস্ত্রী জানান, ২০১৪-১৫ মৌসুমে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের আগে আকস্মিকভাবে ভারতের টেস্ট দলের দায়িত্ব ছাড়েন মহেন্দ্র সিং ধোনি। সেই দায়িত্ব পরে দেওয়া হয় কোহলিকে। সফরে দলের সঙ্গে কোহলি তার তখনকার প্রেমিকা ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকেও (বর্তমানে স্ত্রী) নিতে চান।

কোহলি তার সঙ্গে আনুশকাকে নেওয়ার জন্য বলেন তখনকার কোচ শাস্ত্রীকে। এই অনুমতি শাস্ত্রী তৎক্ষণাৎই কোহলিকে দিয়ে দেন। তবে কোহলি এরপর মনে করিয়ে দেন, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নিয়ম। বিসিসিআইয়ের তখনকার নিয়ম ছিল, বিদেশে কোনো সফরে শুধু ক্রিকেটারদের স্ত্রীরাই দলের সঙ্গে থাকতে পারবে। তবে কোহলির জন্য শাস্ত্রী সহজেই বিসিসিআই থেকে অনুমতি এনে দেন।

শাস্ত্রী বলেন, ‘আমার মনে আছে ২০১৫ সালে আমি তখন কোচ ছিলাম…সে (কোহলি) তখনো বিয়ে করেনি। সে তখন আনুশকার সঙ্গে প্রেম করছিল এবং আমার কাছে এসে বলেছিল, ‘‘আপনি জানেন স্ত্রীরাই শুধু (বিদেশ সফরের) অনুমতি পায়। কিন্তু আমি কি আমার প্রেমিকাকে এখানে (অস্ট্রেলিয়া) আনতে পারি?’’ আমি বললাম, অবশ্যই। সে বলল, ‘‘না, বোর্ড এটা অনুমোদন করে না।’’ পরে আমি সিদ্ধান্ত জানাই এবং সে (আনুশকা) যোগ দেয়।’

আনুশকা অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পরপরই মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ১৬৯ রানের দুর্ধর্ষ এক ইনিংস খেলেন কোহলি। পার্থে গতকাল কোহলি তার ক্যারিয়ারের ৮০তম সেঞ্চুরি হাঁকানোর সময়ও গ্যালারিতে ছিলেন আনুশকা। সেঞ্চুরি করে তার উদ্দেশেই উড়ন্ত চুমু দেন কোহলি।

১৬ মাস পর টেস্টে সেঞ্চুরি পাওয়ার পর ক্যারিয়ারে আনুশকার অবদান উল্লেখ করে কোহলি বলেন, ‘পার্থে আমি আমার দেশের হয়ে পারফর্ম করতে পেরে গর্বিত। তার (আনুশকা) এখানে থাকাটা আমার জন্য এটাকে (সেঞ্চুরি) আরও বেশি বিশেষ করে তুলেছে।…হ্যাঁ, আনুশকা ভালো এবং খারাপ সময়ে; সর্বদাই আমার পাশে ছিল। পর্দার আড়ালে যা ঘটে তা সবই জানে সে, আপনি যখন ভালো খেলবেন না বা কিছু ভুল করবেন তখন মাথার ওপর কী যায়! আমি শুধু চাই দলের হয়ে অবদান রাখতে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

কোহলির প্রেমিকা আনুশকাকে অস্ট্রেলিয়া নিতে প্রথা ভেঙেছিল ভারতের বোর্ড

আপডেট টাইম : ০৬:১২:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪