ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সন্ত্রাসবিরোধী আইন খালাস পেলেন তারেক রহমানের সাবেক পিএস অপু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ১৯৯ বার

রাজধানীর মতিঝিল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাক্ষী না আসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সহকারি সচিব (এপিএস) মিয়া নুরুদ্দিন অপুকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুল হালিম খালাসের এই আদেশ দেন।

এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও অপুর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে ছিল। কিন্তু সাক্ষী না আসায় আদালত সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করে অপুসহ আসামিদের খালাস দিয়েছেন।’

মিয়া নুর উদ্দিন আহমেদ অপু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। ২০১৮ সালের ২৪ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা গিয়ে তিনি হামলার শিকার হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। ওই বছরের ৪ জানুয়ারি রাজধানীর হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১ এর সদস্যরা। পরে র‍্যাব-৩ এর নায়েব সুবেদার মো. ইব্রাহিম হোসেন বাদী হয়ে মতিঝিল থানায় অর্থপাচার ও সন্ত্রাসবিরোধী আইনের মামলা করেন। এ মামলায় তার বিরুদ্ধে ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধারের কথা বলা হয়। এই টাকা দিয়ে তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার ষড়যন্ত্র করছিল বলেও অভিযোগ করা হয়েছে। পরে তদন্ত শেষে ২০২১ সালের ১৫ জুন অর্থপাচার ও সন্ত্রাসবিরোধী আইনের পৃথক দুই ধারায় অভিযোগ পত্র দেয় পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সন্ত্রাসবিরোধী আইন খালাস পেলেন তারেক রহমানের সাবেক পিএস অপু

আপডেট টাইম : ০৬:১৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪