ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

মদনে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক তিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ২০০ বার

মদন (নেত্রকোনা)ঃ নেত্রকোনার মদনে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন ব্যাক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার মদন ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, কুলিয়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২২), মদন দক্ষিণ পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ছোটন মিয়া (২০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে দীপু (২৫)। তাদেরকে মদন থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পুুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যাক্তিরা এলাকায় মাদক ও চোরাচালানের কারবার করে আসছে। সংবাদ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল মঙ্গলবার ভোরে কদমতলী এলাকায় অভিযান করে। অভিযানে ৩ জনকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছে থেকে একটি রাইফেল ও একটি মটরসাইকেল জব্দ করেন। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

মদন সেনা ক্যাম্পের কমান্ডার ইমামুন নূর জানান, মাদক ও চোরাচালানের সংবাদের প্রেক্ষিতে যৌথ অভিযান করা হয়েছে। একটি রাইফেলসহ তিন ব্যাক্তিকে আটক করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিরা মাদক চোরাচালানের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক ভাবে স্বীকার করেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

ওসি (তদন্ত) দেবাংশু কুমার দে এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। উপরে মহলের সাথে কথা হচ্ছে। কি সিদ্ধান্ত হয়, পরে জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

মদনে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক তিন

আপডেট টাইম : ০১:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪