ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ ৪ দিনের রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ১২২ বার

সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আবদুস শহীদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর উত্তরা পশ্চিম থানার একটি হত্যা মামলায় আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেনকে (৩৪) হত্যার মামলায় এ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ ড. আবদুস শহীদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরির্দশক (এসআই) আব্দুল হালিম ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে গতকাল আবদুস শহীদের উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তার বাসা থেকে ৩ কোটি টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন থেকে বিজয়ী হওয়ার পর কৃষিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। ওই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে টানা ৬ বারসহ মোট ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হন ড. আবদুস শহীদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেন গুলিতে নিহত হন। এ ঘটনায় তার মা আলেয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় গত ৬ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৮ জনকে আসামি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ ৪ দিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৫:৩৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪