ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

তিন মামলায় আ.লীগ নেতা কবির পাটওয়ারী রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ১৬৬ বার

লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চররুহিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ূন কবির পাটওয়ারীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পৃথক তিন মামলায় তার রিমান্ড মঞ্জুর করেন। লক্ষ্মীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুনাফ এ তথ্য জানিয়েছেন।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী সাদ আল আফনান ও ওসমান গনি হত্যা মামলা এবং পুলিশের দায়ের করা বিস্ফোরক আইনের তিন মামলায় হুমায়ুন কবির পাটওয়ারীকে আদালতে হাজির করে পুলিশ। এসময় তার ২৪ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে তিন মামলায় আসামির ছয় দিনের রিমান্ড মুঞ্জুর করেন বিচারক।

হুমায়ুন কবির পাটওয়ারী লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের মামা । গত ২০ আগস্ট ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গুলিবিদ্ধ  হয়ে সাদ আল আফনান, ওসমান গনিসহ চার শিক্ষার্থী নিহত হন। গুলিবিদ্ধসহ আহত হন আরো অনেকে। এ ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

তিন মামলায় আ.লীগ নেতা কবির পাটওয়ারী রিমান্ডে

আপডেট টাইম : ০৬:৩৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪