ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কড়া নাড়ছে মার্কিন নির্বাচন, জনমত জরিপে যিনি এগিয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • ১১৫ বার
দরজায় কড়া নাড়ছে মার্কিন নির্বাচন। আগামী ৫ নভেম্বর বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।

তবে ইতোমধ্যে সংবাদমাধ্যম সিএনএন তাদের সর্বশেষ জনমত জরিপে প্রকাশ করেছে যেখানে এই নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সমানতালে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে

এসএসআরএস পরিচালিত এই জরিপে দেখা গেছে, ৪৭ শতাংশ সম্ভাব্য ভোটার কমলাকে এবং সমান ৪৭ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন। এর আগে সেপ্টেম্বরে সিএনএন এর আরেক জরিপে কমলা ৪৮ শতাংশ এবং ট্রাম্প ৪৭ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছিলেন।

যদিও বাইডেনের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর কমলা দলটির প্রার্থী হিসেবে নাম লেখানোর কারণে অনেক ভোটাররা এবার ট্রাম্পের দিকে ঝুঁকছেন বলে আভাস পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালে যারা ভোট দেননি, তাদের মধ্যে ট্রাম্প ৫০% এবং কমলা ৪০% সমর্থন পেয়েছেন। এই জরিপটি ২০-২৩ অক্টোবর পরিচালিত হয় যেখানে প্রায় ১৭০৪ জন নিবন্ধিত ভোটার অংশ নিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কড়া নাড়ছে মার্কিন নির্বাচন, জনমত জরিপে যিনি এগিয়ে

আপডেট টাইম : ১১:৩২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪