ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বড়দিনে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ২০২ বার

বড়দিনে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইচ্ছে করে বড়দিনে এই ক্ষেপণাস্ত্র হামলা করেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, একাধিক জায়গায় অনেকগুলি বিদ্যুৎকেন্দ্রে এই হামলা হয়েছে। বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিস্ক্রিয় করা হয়েছে। কিন্তু কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত করেছে। তারপর বিদ্যুৎসংকট দেখা দিয়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়া ক্রুজ ও ব্যালেস্টিক মিসাইল হামলা করেছে। প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ, ‘হঠাৎ করে এই সিদ্ধান্ত নেয়া হয়নি। ইচ্ছে করে বড়দিনে এই আক্রমণ করা হয়েছে। এর থেকে অমানবিক আর কী হতে পারে?’

জেলেনস্কি জানিয়েছেন, ‘৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তার মধ্যে কিছু ব্যালেস্টিক মিসাইলও চিল। এর সঙ্গে ছিল একশরও বেশি ড্রোন।’

জেলেনস্কি আরও বলেন, ‘সেনা ৫০টি ক্ষেপণাস্ত্র নিস্ক্রিয় করতে পেরেছে। বেশ কিছু ড্রোন তারা ধ্বংস করেছে। তবে দুর্ভাগ্যবশত কিছু মিসাইল লক্ষ্যে আঘাত করেছে। ফলে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে তার প্রভাব পড়েছে। ইঞ্জিনিয়ররা কাজ করছেন। যত তাড়াতাড়ি সম্ভব সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে।’

ইউক্রেনের বিদ্যুৎমন্ত্রী বলেছেন, রাশিয়া আবার বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের আক্রমণ করেছে। এর প্রভাব যাতে বেশি না হয়, তার জন্য ট্রান্সমিশন সিস্টেম অপারেটররা কাজ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বড়দিনে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার হামলা

আপডেট টাইম : ০৬:৫৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪