ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ৮৩ বার

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় ৫ সাংবাদিক নিহত হয়েছেন। মধ্য গাজার একটি হাসপাতালের পাশে এ হামলা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওই সংবাদিকরা সেখানে তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় ইসরায়েল হামলা চালালে প্রাণ হারান তারা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন বলা হয়েছে, নিহতরা আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিক ছিলেন। তারা নুসিরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন। তাদের ব্রডকাস্টিং গাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েল।

নিহতরা হলেন– ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান এবং আয়মান আল-জাদি।

হামলার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ফুটেজে একটি গাড়িকে আগুনে পুড়ে যেতে দেখা যাচ্ছে। পুড়তে থাকা সাদা রঙের ওই গাড়ির পেছনে বড় লাল অক্ষরে ‘প্রেস’ শব্দটি দেখা যাচ্ছে।

কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো নিহতদের লাশ উদ্ধার করেছে এবং ঘটনাস্থলে আগুন নিভিয়েছে।

তবে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে এই হামলা ও হত্যাকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে এই মাসের শুরুতে এক সপ্তাহের ব্যবধানে ইসরায়েলের হামলায় চার ফিলিস্তিনি সাংবাদিকের নিহত হওয়ার নিন্দা করেছিল কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিডিয়ার বিরুদ্ধে হামলার জন্য এই দেশটিকে জবাবদিহি করার আহ্বানও জানিয়েছিল সংস্থাটি।

সিপিজে অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবার গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১৪১ জন সাংবাদিক নিহত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত

আপডেট টাইম : ১০:৪৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪