ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-২

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ৯৬ বার

নিজাম (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা মদনে আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় শাহীন মিয়া ও জসিম উদ্দিন নামের দুইজন আসামিকে গ্রেপ্তার করে রবিবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে চানগাওঁ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিন্টু বাদী হয়ে থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলায় মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছকে প্রধান আসামী করা হয়েছে। এ ছাড়াও সাবে পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার খান এখলাছসহ ৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৬০/৭০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ অক্টোবর আসামীরা দলবদ্ধ হয়ে চানগাঁও ইউনিয়নের মৈধাম গ্রামের মেহেদি হাসান মিন্টুর দোকানে হামলা চালায়। এ সময় তার দোকানে ভাংচুর করে মালপত্র লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার রাতে বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রজু করা হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, মেহেদি হাসান মিন্টু ওরফে নবাবের লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। আসামী শাহীন মিয়া ও জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে রবিবার নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

নেত্রকোণার মদনে আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-২

আপডেট টাইম : ০৩:৩৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪