ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

সাবের হোসেন চৌধুরীর কারামুক্তিতে বাধা নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • ১২৪ বার

রাজধানীর খিলগাঁও থানার চারটি ও পল্টন মডেল থানার দুটি মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিনের আদেশ দিয়েছেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত খিলগাঁও থানায় দায়ের করা দুটি হত্যা ও দুটি হত্যাচেষ্টায় মামলায় সাবের হোসেন চৌধুরীকে জামিন দেন। পল্টন মডেল থানার পৃথক দুই হত্যা মামলায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত জামিনের আদেশ দেন।

সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান বলেছেন, সাবের হোসেন চৌধুরী সব মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে বাধা নেই। যেহেতু, তিনি আদালতের হাজতখানায় রয়েছেন, এখান থেকেই জামিনে মুক্ত হবেন।

রোববার সাবের হোসেন চৌধুরীকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন মকবুল হোসেন নামে বিএনপির এক কর্মীকে হত্যার মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর নাজমুল হাচান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাবের হোসেন চৌধুরীর কারামুক্তিতে বাধা নেই

আপডেট টাইম : ০৬:৪৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪