ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

পলক ২৪, দীপু মনি ১৪, ইনু-মেনন ৭, সালমান ৫ দিনের রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • ১০২ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে ইমন হোসেন গাজী নামের এক যুবককে হত্যার মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দীপু মনি ও জুনাইদ আহমেদ পলকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মাহমুদুল হাসান জয় নামে আরেকজন নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানার আরেক মামলায় সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলককে ৫ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

যাত্রাবাড়ীতে সাকিব হাসান নিহতের মামলায় দীপু মনি ও জুনায়েদ আহমেদ পলকের আরও ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রফিকুল ইসলাম নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানার আরেক মামলায় ডিবি পুলিশের সাবেক ডিসি মশিউর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নিউমার্কেট থানা এলাকায় মাজেদুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় জুনায়েদ আহমেদ পলকের ৫ দিনের রিমান্ড দেন আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।এদিন সকালে তাদের আদালতে হাজির করা হয়। ইমাম হোসেন হত্যা মামলায় ১০ দিন, সাকিব হত্যা মামলায় ১০ দিন, মাহমুদুল হাসান জয় হত্যা মামলায় সাত দিন, রফিকুল ইসলাম নিহতের মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করে যাত্রাবাড়ী থানা পুলিশ। এছাড়া, নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় পলকের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়।

আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধীতা করে। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন হোসেন গাজী নামের এক যুবক। এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৪ বছরের কিশোর মাহমুদুল হাসান জয় একজন সক্রিয় সদস্য ছিলেন। গত ৫ আগস্ট সে ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দেয়। ওই দিন বেলা ১১টায় যাত্রাবাড়ীর শনিরআখড়া ব্রিজের কাছে পৌঁছালে মাহমুদুল হাসান জয় গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জয়ের পূর্ব পরিচিত দাবিকারী  রাজধানীর মোহাম্মদপুর থানার সাত মসজিদ হাউজিংয়ের বাসিন্দা মো. রবিউল আউয়াল শেখ হাসিনাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেন।

গত ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা বিশ্ব রোড এলাকায় গুলিতে সাকিব হাসান মারা যায়।

গত ১৮ জুলাই যাত্রাবাড়ী থানাধীন মনোয়ারা হাসপাতালের সামনে রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত ২ আগস্ট নিউমার্কেট থানাধীন ২ নং গেটের সামনে হামলা ও গুলিতে আহত হন মাজেদুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

পলক ২৪, দীপু মনি ১৪, ইনু-মেনন ৭, সালমান ৫ দিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৬:৪০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪