ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ লাখ ছাড়িয়ে নুসরাত ফারিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০১৬
  • ৪৩৮ বার

ফেসবুক ফ্যান পেজে ফলোয়ারের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। বর্তমানে তার ভেরিফায়েড ফ্যান পেজে ফলোয়ার সংখ্যা ৫০ লাখ ১০ হাজারের কাছাকাছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বেশি ফলোয়ার দেশের খুব কম বিনোদন তারকারই রয়েছে।

বিষয়টি নিয়ে তাই বেশ উচ্ছ্বসিত ‘বাদশা’ ছবির এই নায়িকা। তিনি বলেন, ‘আমি আমার ভেরিফায়েড ফ্যান পেজে সকল কাজের আপডেট দেয়ার চেষ্টা করি। তাছাড়া ফ্যান পেজের মাধ্যমে অনেক ভক্তের সঙ্গে যোগাযোগ রাখারও চেষ্টা করি।’

ফারিয়া আরো বলেন, ‘আমি আমার সকল ফ্যান-ফলোয়ারের কাছে কৃতজ্ঞ। কারণ, তারা সবসময় আমার পাশে থেকেছেন, আমার কাজের ভালো-মন্দ সবকিছু নিয়ে গঠনমূলক সমালোচনা করেছেন। আশা করছি তারা আগামীতেও আমার পাশে থাকবেন।’

এদিকে ফারিয়া বর্তমানে জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবিতে তার নায়ক আরেফিন শুভ।

উল্লেখ্য, গেল বছর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হবার পর থেকেই উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে নুসরাত ফারিয়া ফলোয়ারের। খুব কম সময়ে তিনি তারকা খ্যাতি পেয়ে যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৫০ লাখ ছাড়িয়ে নুসরাত ফারিয়া

আপডেট টাইম : ১১:২৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০১৬