ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

এ্যানীর বিরুদ্ধে দুদকের মামলার কার্যক্রম স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬
  • ৩৮৯ বার

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলার বিচার কার্যক্রম ছয় মাস স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে ওই মামলায় অভিযোগ গঠন আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না- এই মর্মে রুল জারি করা হয়েছে।

বৃহস্পতিবার রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেডিএম হাসানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

১ কোটি ২৬ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৪ সালের ৯ অক্টোবর এ্যানীর বিরুদ্ধে নগরীর রমনা থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় গত ২৪ মে এ্যানীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জর্জ আদালত। এই অভিযোগ গঠন আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে এ্যানীর পক্ষে রিভিশন মামলা দায়ের করেন অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম সুমন।

এই আবেদনের পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও দুদকের পক্ষে খুরশিদ আলম খান শুনানি করেন। শুনানি শেষে আজ হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

এ্যানীর বিরুদ্ধে দুদকের মামলার কার্যক্রম স্থগিত

আপডেট টাইম : ০৩:৫৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬