ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শিশু রাইফার মৃত্যু: চার চিকিৎসকের বিচার শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • ১৫৬ বার

চট্টগ্রামের সাংবাদিক রুবেল খানের শিশুকন্যা রাইফার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় চার চিকিৎসকের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত প্রথম মহানগর দায়রা জজ মো. কামাল হোসেন শিকদারের আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

অভিযুক্ত চিকিৎসকরা হলেন ডা. লিয়াকত আলী খান, ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্র দেব।

২০১৮ সালের ২৯ জুন রাতে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাংবাদিক রুবেল খানের আড়াই বছরের শিশুকন্যা রাফিদা খান রাইফা।

মেয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বাবা রুবেল খান বাদী হয়ে ২০১৮ সালের ২০ জুলাই চার চিকিৎসককে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে গত ১২ মার্চ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিট আদালতে চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। পরে ১২ মে চট্টগ্রামের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিনের আদালত তদন্তকারী কর্মকর্তার দেওয়া অভিযোগপত্রটি আমলে নেন।

বাদীপক্ষের আইনজীবী ইকবাল হোসেন বলেন, দণ্ডবিধির ৩০৪ (এ) ধারায় অবহেলাজনিত মৃত্যু এবং ১০৯ ধারায় অবহেলার প্ররোচনার অভিযোগ গঠন করা হয়েছে চার আসামির বিরুদ্ধে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শিশু রাইফার মৃত্যু: চার চিকিৎসকের বিচার শুরু

আপডেট টাইম : ১১:২৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪