ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

কেন সবাই প্রেমে পড়ছে এই মেয়ের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০১৬
  • ৪৩৯ বার

কখন যে সোশ্যাল মিডিয়া কাকে নিয়ে উত্তাল হয়ে ওঠে! সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মনের গতিবিধি যতদূর টের পাওয়া যাচ্ছে, তাতে মনে হচ্ছে তারা খুজে পেয়েছে তাদের নতুন হৃদয়হরণীকে। এবং উপরের ছবির এই সুন্দরীই হরণ করেছেন তাদের হৃদয়। কিন্তু কে ইনি?

নাম এঁর মোমিনা মুস্তেশান। পাকিস্তানী নাগরিক। দিন কয়েক আগে প্রখ্যাত গায়ক রাহত ফতেহ আলি খান-এর সঙ্গে তিনি উপস্থিত হয়েছিলেন কোক স্টুডিওতে। এবং রাহতের সঙ্গে তিনিও মিলিয়েছিলেন গলা। খ্যাতনামা উস্তাদের সঙ্গে গায়কীতে সমানে সমানে পাল্লা দিয়ে যান এই তরুণী গায়িকা। তাঁর পারফরম্যান্সে মু‌গ্ধ হয়ে যান সকলে।

কিন্তু সেই মুগ্ধতার মাত্রা যে ঠিক কতখানি তা টের পাওয়া যায় অনুষ্ঠানটি সম্প্রচারের দিন কয়েকের মধ্যেই। সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় ওঠে মোমিনাকে নিয়ে। দেখা যায়, তিনি মন জিতে নিয়েছেন ছোটবড় সকলেরই। কিন্তু কী এমন রয়েছে এই তরু‌ণীর মধ্যে যাতে ঘায়েল হচ্ছেন সকলে! তাঁর অনুপম গায়কী তো তাঁর বড় সম্বল বটেই।

কিন্তু সেটাই সব নয়। সেইসঙ্গে অসম্ভব সুন্দরীও তিনি। সারল্যে পরিপূর্ণ মোমিনার মু্খশ্রী। সেইসঙ্গে তাঁর চোখদু’টিতে রয়েছে অতল গভীরতা। ঠোঁটে সবসময় লেগে রয়েছে মনকাড়া হাসি। এই সবকিছুর সম্মিলনে তিনি জয় করে নিয়েছেন সকলের মন।

মোমিনা যে শুধু‌ প্রাকৃতিক সৌন্দর্য আর অনুপম কণ্ঠের অধিকারী, তাই নয়, পাশাপাশি তিনি একজন গীতিকার, ইঞ্জিনিয়ার, এবং গণিতবিদও।

এত অল্প বয়সেই যে সুনাম আর খ্যাতি অর্জন করেছেন মোমিনা তাতে তিনি লম্বা রেসের ঘোড়া বলেই মনে করা হচ্ছে। তাঁর প্রতি শুভেচ্ছা রইল আমাদেরও। -এবেলা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

কেন সবাই প্রেমে পড়ছে এই মেয়ের

আপডেট টাইম : ১১:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০১৬