ঢাকা ০১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইসরাইলি হামলায় জনশূন্য লেবাননের সমুদ্র তীরবর্তী শহর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ১৩৬ বার

দক্ষিণ লেবাননের সমুদ্র তীরবর্তী টায়ার শহরে ইসরাইলি বিমান হামলার মর্মান্তিক সাক্ষী হয়েছেন বিবিসির সাংবাদিকরা। সাধারণত পর্যটকে ভরা এ শহরটি এখন প্রায় জনশূন্য।

বিবিসির সংবাদদাতা অরলা গুয়ারিন জানিয়েছেন, টায়ারের পরিবেশ এখন সম্পূর্ণ পালটে গেছে। আগে যেখানে পর্যটকদের ভিড় ছিল, সেখানে এখন কেবল আশেপাশের শহরগুলো থেকে পালিয়ে আসা মানুষজন রয়েছে। যারা ইসরাইলের তীব্র বিমান হামলা থেকে নিজেদের প্রাণ বাঁচাতেই এখানে এসেছেন।

বিবিসি বলছে, ইসরাইল লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে, কারণ হিজবুল্লাহ তেল আবিবের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এদিকে ইসরাইল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স উভয়েই সংঘর্ষ থামাতে জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তবে ইসরাইল এ প্রস্তাবে সাড়া না দিয়ে তাদের আক্রমণ আরও বাড়িয়ে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে চলমান হামলায় অন্তত ৬২০ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা দুই হাজারের বেশি।

এছাড়া ইসরাইলি আক্রমণের ফলে লেবাননের দক্ষিণাঞ্চল, বিশেষ করে সীমান্তের শহরগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রায় ৫ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সূত্র: বিবিসি ও আল-জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইসরাইলি হামলায় জনশূন্য লেবাননের সমুদ্র তীরবর্তী শহর

আপডেট টাইম : ০৬:২৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪