ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কঙ্গোয় নৌকাডুবির ঘটনায় নিহত অন্তত ২৫

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ১১৭ বার

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডিআর কঙ্গো) নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।

সোমবার (১০ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মাই-নডোম্বের কাছে কোয়া নদীতে একটি নৌকা ডুবে কমপক্ষে ২৫ জন নিহত এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন।

স্থানীয় সংবাদ ওয়েবসাইট অ্যাকচুয়ালাইট.সিডি অনুসারে, প্রাদেশিক সরকারের মুখপাত্র অ্যালেক্সিস এমপুতু বলেছেন, “প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২৫ জন এবং বেঁচে যাওয়া আরোহীর সংখ্যা ৩০ জন। রাতের বেলা নৌযান চলাচলকে নৌকাডুবির প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে।”

জানা যায়, দুর্ঘটনাকবলিত নৌকাটি নাগাম্বোমি গ্রামের ফুটবলারদের বহন করছিল। ওই ফুটবলারা মুশি শহরে একটি ম্যাচ খেলে ফিরছিলেন। স্থানীয় সময় রাত ১১টায় মুশি বন্দর ছেড়ে ১২ কিলোমিটার (৭ মাইলেরও বেশি) ভ্রমণ করার পর নৌকাটি ডুবে গেলে এই দুর্ঘটনা ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কঙ্গোয় নৌকাডুবির ঘটনায় নিহত অন্তত ২৫

আপডেট টাইম : ১০:৪২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫