ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে দুর্নীতির মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • ২৪৫ বার

দুর্নীতি, বিদ্বেষমূলক এবং বেআইনিভাবে রায় দেয়াসহ অসত্য ও জাল-জালিয়াতির মাধ্যমে রায় সৃষ্টি করার অভিযোগে মামলা হয়েছে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে রাজধানীর শাহবাগ থাকায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন এ মামলা দায়ের করেন।

বিচারপতি এ বি এম খাইরুল হকের বিরুদ্ধে দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে

মামলার আবেদনে আইনজীবী মুজাহিদুল ইসলাম উল্লেখ করেন, সাবেক বিচারপতি খায়রুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় প্রভাবিত হন। তার নিজের অবসর পরবর্তী ভালো পদায়নের জন্য লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলকভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করার অভিপ্রায়ে, ২০১১ সালের ১০ মে সংক্ষিপ্ত আদেশটি পরিবর্তন করেন এবং বেআইনিভাবে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর উক্ত আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।

এদিকে, গত ২৬ আগস্ট নারায়ণগঞ্জে সাবেক প্রধান বিচারপতি ও সদ্য পদত্যাগ করা আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে ফতুল্লা থানায় আরেকটি মামলা হয়েছে। মামলার বাদী অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, এ বি এম খায়রুল হক ২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ২৩ জুলাই তাকে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।

ওই মেয়াদ শেষে আরও কয়েক দফায় কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে পুনর্নিয়োগ দেয়া হয়।

এএইচ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

সাবেক বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আপডেট টাইম : ১১:৪১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪