ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • ১৬২ বার

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় এ মামলা দায়ের করা হয়।

ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া মামলাটি করেন।

এ মামলার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া। ওসি জানান, মামলায় আরো সাতজনকে আসামি করা হয়েছে। একজন পুলিশ অফিসারকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ‌সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় সর্বসম্মত ছিল না। রায় প্রদানের পরপরই সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক অবসরে চলে যান। অবসরে যাওয়ার প্রায় ১৬ মাস পর রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস ও জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে ক্ষমতাসীন দলের কর্তাব্যক্তিদের পরামর্শ ও ইন্ধনে এক রায় লিখে সুপ্রিম কোর্টে জমা দেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক জাল জালিয়াতি ও রাষ্ট্রব্যবস্থা ধ্বংসের অভিপ্রায়ে পরবর্তী দুটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে মর্মে কথাটি বাদ দেন। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক অবসরে যাওয়ার প্রায় ১৬ মাস পর প্রকাশ্যে আদালতে দেওয়া রায়টি পরিবর্তন করে রাষ্ট্রদ্রোহ কিংবা রাষ্ট্রব্যবস্থা ধ্বংসের ফৌজদারি অপরাধ করেছেন।

এ বিষয়ে অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া সংবাদমাধ্যমকে বলেন, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় দিয়ে রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছেন। তাই তার বিরুদ্ধে মামলা করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

আপডেট টাইম : ১১:২৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪