ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস অন্যের প্রশংসার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা আচরণে যেন ফ্যাসিবাদের কোনো ছাপ না থাকে—নেতাকর্মীদের রিজভী পুলিশের দুই দিনের কঠোর দমনপীড়নের পরও রাহুল-প্রিয়াঙ্কাদের নেতৃত্বে উত্তাল দিল্লি ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করব: প্রধানমন্ত্রী এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ন্যাশনালকে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার সচিবালয়ে দর্শনার্থী পাস ইস্যু সীমিত হচ্ছে, ১২টার আগে প্রবেশ বন্ধ

আজমিরীগঞ্জ উপজেলার নিরাপত্তায় আনসার বাহিনী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • ১৬৭ বার

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানা, উপজেলা পরিষদ, বিভিন্ন মন্দির রক্ষায় আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। গত শনিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, আজমিরীগঞ্জ থানা, উপজেলা পরিষদ ও মন্দিরে আনসার ও ভিডিপি সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ধ্রুব ভট্টাচার্য্য জানান আমার ঊর্ধ্বতন কর্মকর্তার দিকনির্দেশনা পেয়ে থানা, উপজেলা পরিষদ ও মন্দিরে সার্বিক নিরাপত্তা বজায় রাখার জন্য আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য দলনেতা কমান্ডারগণ কাজ করে যাচ্ছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক বলেন দেশের বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে এবং আজমিরীগঞ্জ থানা, উপজেলা পরিষদ ও মন্দিরের নিরাপত্তার জন্য আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক করার মাধ্যমে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য তিনি সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার অনুরোধ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’

আজমিরীগঞ্জ উপজেলার নিরাপত্তায় আনসার বাহিনী

আপডেট টাইম : ০৭:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪