ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

‘সামান্য সম্বল-টু’ নিয়ে আসছেন লোপা হোসেইন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০১৬
  • ৪৩৮ বার

৫ আগস্ট সংগীতশিল্পী ও সংবাদ পাঠিকা লোপা হোসেইন গীতিকার সীরাজুম মুনিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আর তাই বিগত কয়েকটা দিন লোপা হোসেইন ব্যস্ত ছিলেন সংসার জীবন নিয়ে। তবে লোপা এবার তার নতুন গান নিয়ে কাজ করছেন। তার দ্বিতীয় একক অ্যালবাম ‘আশার ভেলার’ ‘সামান্য সম্বল’ গানটি বেশ শ্রোতা সমাদৃত হয়। ‘সামান্য সম্বল-টু’ নিয়ে এবার শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি।
এর আগে ‘সামান্য সম্বল’(সবাই বলে ছাড়তে আশা কেমনে ছাড়ি বল, তুই যে আমার বেঁচে থাকার সামান্য সম্বল) গানটি লিখেছিলেন জুলফিকার রাসেল। সুর করেছিলেন বেলাল খান এবং সংগীতায়োজন করেছিলেন মুশফিক লিটু। লোপা হোসেইনের সঙ্গে গেয়েছিলেন বেলাল খান। এবার ‘সামান্য সম্বল-টু’ গানটি লিখেছেন আসিফ ইকবাল। যথারীতি গানটির সুর করছেন বেলাল খান। লোপা হোসেইন জানান শিগগিরই গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হবে। এবারও লোপা’র সঙ্গে গাইবেন বেলাল খান।
গত দশ বছর যাবৎ এটিএন বাংলায় সংবাদ পাঠিকা হিসেবে কর্মরত আছেন লোপা হোসেইন। বর্তমানে তিনি সিনিয়র সংবাদ পাঠিকা হিসেবে কাজ করছেন। এর আগে লোপা হোসেইন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে মাস্টার্স করেছিলেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘টিভি অ্যান্ড ফিল্ম স্টাডিজ’ বিভাগ থেকে আবারো মাস্টার্স করছেন। গেল ঈদে মাছরাঙ্গা টিভিতে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত অপূর্ব ও শায়লা সাবি অভিনীত টেলিফিল্মে লোপা হোসেইনের গাওয়া ‘একটু কাছে পেলে তোমায় মেঘগুলো ঝরবে ভালোবাসার উষ্ণতায়’ গানটি শ্রোতা দর্শকের মাঝে বেশ সাড়া ফেলে। এই গানটি লিখেছেন এবং সুর করেছেন লোপা হোসেইনের স্বামী সীরাজুম মুনির। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

‘সামান্য সম্বল-টু’ নিয়ে আসছেন লোপা হোসেইন

আপডেট টাইম : ১০:৩০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০১৬