ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নতুন সরকার আগের ভুলের পুনরাবৃত্তি করবে না: সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
  • ২৪০ বার

আগে অনেক ভুল হয়েছে। সেই ভুলের পুনরাবৃত্তি যেন না হয়, সেটি এই সরকারের কাছে প্রত্যাশা। আশা করি, সরকার ভালো কাজ করবে।’

বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনে সংবাদমাধ্যমকে বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন এসব কথা বলেছেন। শারীরিকভাবে অসুস্থ বর্ষীয়ান এই রাজনীতিক হুইলচেয়ারে করে অনুষ্ঠানে যোগ দেন।

এদিকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে গণফোরাম। রাতে গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের পাঠানো যৌথ বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। কোনো অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন এই রক্তস্নাত বিজয় মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। দেশের সৎ ও পরীক্ষিত ব্যক্তিদের নিয়ে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেন কামাল হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নতুন সরকার আগের ভুলের পুনরাবৃত্তি করবে না: সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন

আপডেট টাইম : ১১:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪