ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

কারাগারে হাসনাত : জামিন শুনানি ২৪ আগস্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০১৬
  • ৪০৩ বার

রাজধানীর গুলশানে হলি আটিসান রেস্তোরাঁয় হত্যাকাণ্ডের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তার জামিন আবেদন শুনানির জন্য আগামী ২৪ আগস্ট তারিখ দিন ধার্য করেছেন আদালত।

আজ সোমবার দ্বিতীয় আটদিনের রিমান্ড শেষে হাসনাত করিমকে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজমের পরিদর্শক হুমায়ুন কবীর। এ সময় তাকে মামলা শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন তিনি।

অপরদিকে আসামির আইনজীবীর জামিনের আবেদন করলে আদালত শুনানির জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেন।

এর আগে ১৩ আগস্ট হাসনাতকে আদালতে তুলে গুলশানের মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক তার আটদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

গত ৩ আগস্ট ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হাসনাতকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন কাউন্টার টেরোরিজমের পরিদর্শক হুমায়ুন কবীর। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নূর নাহার ইয়াসমীন আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।

২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশান এলাকা থেকে হাসনাত করিমকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় পাঁচ জঙ্গি অভিযানে নিহত হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে নজরে রাখা হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

কারাগারে হাসনাত : জামিন শুনানি ২৪ আগস্ট

আপডেট টাইম : ১১:৫২:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০১৬