ঢাকা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

মিডিয়ার বিরুদ্ধে মধুমিতার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬
  • ৩৯৮ বার

ছোটপর্দায় পাখি খ্যাত ভারতীয় অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী মিথ্যা সংবাদ প্রচার করায় বাংলাদেশের একটি ওয়েবসাইটের বিরুদ্ধে সাইবার ক্রাইমের অভিযোগ করলেন ।

শুক্রবার কলকাতার লালবাজারের জয়েন্ট সিপি হেডকোয়ার্টারে গিয়ে এ অভিযোগ করেন তিনি। মধুমিতা চক্রবর্তীর অভিযোগ, একাধিক মিডিয়ায় তার সম্মানহানি করে সংবাদ ছাপানো হয়েছে। অথচ এ সংবাদের কোনো বিশ্বাসযোগ্যতা কিংবা ভিত্তি নেই।

‘বাংলাদেশের একটি ওয়েবসাইট আম‍ার অন্তত ১০০টি ছবি ও একটি ভিডিও বিকৃত করে অশ্লীল বানিয়েছে। প্রথমে বিষয়টি আমি গ্রাহ্য করিনি। কিন্তু পরবর্তীতে পরিবার ও বন্ধুদের কাছে একাধিকবার বিষয়টি শোনার পর পুলিশের দ্বারস্থ হয়েছি।’

সম্প্রতি বাংলাদেশের অখ্যাত কয়েকটি নিউজপোর্টালে ‍অভিনেত্রী মধুমিতাকে নিয়ে ‘গোয়ায় দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগে পাখি গ্রেফতার’ সংবাদ প্রকাশ করে। তাৎক্ষণিক তা সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে।

এদিকে পুলিশের কাছে ‘বিকৃত’ ছবিও দিয়েছেন ‘পাখি’ ও তার স্বামী সৌরভ। এসব তথ্য প্রমাণের ভিত্তিতে সাইবার ক্রাইম আইনে একটি মামলাও করা হয়েছে। পুলিশের কর্মকর্তারা বলেছেন, অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী যে তথ্যপ্রমাণ দেওয়া হয়েছে- তা সাইবার ক্রাইমের দফতরে পাঠানো হয়েছে। ‘খুব তাড়াতাড়ি বিষয়টির সমাধান করা যাবে,’ আশ্বাস দেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য

মিডিয়ার বিরুদ্ধে মধুমিতার অভিযোগ

আপডেট টাইম : ১১:৩৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬