ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মোস্তাফিজের দারুণ বোলিংয়ের পরও হারলো ডাম্বুলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • ১২১ বার

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শুরুটা ভালো হয়নি মোস্তাফিজুর রহমান এবং তাওহীদ হৃদয়ের ডাম্বুলা সিক্সার্সের। প্রথম ম্যাচে হারের পর এবার দ্বিতীয় ম্যাচেও একই পরিণতি বরণ করতে হয়েছে তাদেরকে। জাফনা কিংসের কাছে ৪ উইকেটে হেরেছে ডাম্বুলা। ম্যাচে অবশ্য দারুণ বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান।

বুধবার (৩ জুলাই) পাল্লেকেলেতে জাফনা কিংসের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯১ রান করে ডাম্বুলা। দলের পক্ষে সেঞ্চুরি হাঁকান কুশল পেরেরা। জবাব দিতে নেমে আভিষ্কা ফার্নান্দো ও চারিথ আশালাঙ্কার ফিফটিতে ভর করে ২০ ওভার খেলে ৬ উইকেটে ১৯৭ রান তুলে জয়ের লক্ষ্যে পৌছে যায় জাফনা।

এই ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি আরেক বাংলাদেশী তাওহীদ হৃদয়। আর বল হাতে মোস্তাফিজের শুরুটা ছিলো দুর্দান্ত। নিজের প্রথম ওভারে বল করতে এসে মাত্র ৬ রান দিয়ে কুশল মেন্ডিসকে তুলে নেন মোস্তাফিজ। এরপর দলীয় একাদশ ওভারে আক্রমণে ফিরে ২ চারে খরচ করেন দশ রান।

মোস্তাফিজ আবার আক্রমণে আসেন ১৭তম ওভারে, যখন জিততে জাফনার দরকার ২৪ বলে ২৩ রান। সেই ওভারে মাত্র ৩ রান দিয়ে ১ উইকেট শিকার করে ম্যাচ জমিয়ে তোলেন বাংলাদেশী পেসার। তার শিকার হন ৩৬ বলে ৫০ রান করা আশালাঙ্কা। তবে মোস্তাফিজের বেঁধে দেওয়া সুর ধরে রাখতে পারেনি অন্যরা।

১৯তম ওভারে নিজের শেষ ওভারে আক্রমণে এসে ২ চারে ১০ রান হজম করেন দ্যা ফিজ। এই ওভারে তার বলে সরাসরি থ্রোতে ধনঞ্জয়া ডি সিলভাকে রান আউট করেন তাওহীদ হৃদয়। দল হারলেও মোস্তাফিজের চার ওভার শেষ হয় ৩০ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মোস্তাফিজের দারুণ বোলিংয়ের পরও হারলো ডাম্বুলা

আপডেট টাইম : ১১:৫১:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪