ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

নেত্রকোণার মদনে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক জনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • ১৫৩ বার

নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদনে বিদ্যুৎস্পৃষ্টে যতন মিয়া (৪২) নামের এক কৃষক মারা গেছে। শুক্রবার বিকেলে নিজ বসত ঘরের চালে ঝুলে থাকা বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান তিনি। যতন মিয়া উপজেলার কাইটাইল ইউনিয়নের শিবাশ্রম পশ্চিমপাড়া গ্রামের মৃত আবু চাঁন মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, যতন মিয়া কিছু দিন আগে নিজের বসত ঘর মেরামত করে। সেই সময় মদন পল্লী বিদ্যুৎকে অবহিত না করে বসত ঘরের বিদ্যুৎ’র সার্ভিস লাইন নিজেই স্থানান্তর করে। শুক্রবার (২৮ জুন) বিকেলে যতন মিয়া তার বসত ঘরের চালায় ঝুলে থাকা বাঁশ কাটে। কাটা বাঁশ বিদ্যুৎ এর সার্ভিস লাইনে পড়ে ছিড়ে গেলে যতন মিয়া বিদ্যুতায়িত হয়। পরে পল্লী বিদ্যুৎ’র লোকজন গিয়ে তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মদন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ফিরোজ হোসেন জানান, যতন মিয়া আমাদের অফিসকে অবগত না করে সার্ভিস লাইনে নিজেই কাজ করে। শুক্রবার বাঁশ কাটার সময় বিদ্যুতায়িত হয়। পরে আমার অফিসের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

মদন থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

নেত্রকোণার মদনে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক জনের মৃত্যু

আপডেট টাইম : ০৭:৪৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪