ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

আওয়ামী লীগের তহবিল ২৩ কোটি ৮৭ লাখ, বিএনপির ২ কোটি ৭০ লাখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০১৬
  • ৩৭১ বার

নির্বাচন কমিশনে (ইসি) আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। গতবারের মতো এবারও আওয়ামী লীগের তহবিলে উদ্বৃত্ত রয়েছে। আর ঘাটতি রয়েছে বিএনপির তহবিলে।

মঙ্গলবার ইসিতে জমা দেওয়া হিসাব বিবরণীতে দেখা গেছে, গত বছর শেষে আওয়ামী লীগের তহবিলে ২৩ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ২৩ টাকা এবং বিএনপির ২ কোটি ৭০ লাখ ৬২ হাজার ৪৬১ টাকা জমা রয়েছে।

আওয়ামী লীগের পক্ষে দলটির কোষাধ্যক্ষ এইচএস আশিকুর রহমান ও দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাম এবং বিএনপির পক্ষে চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম আমিনুল হক ইসি সচিব সিরাজুল ইসলামের কাছে ২০১৫ পঞ্জিকা বছরের হিসাব দাখিল

করেন।

আওয়ামী লীগের দেওয়া হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৫ সালে ক্ষমতাসীন দলটি আয় করেছে ৭ কোটি ১১ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা। আর ব্যয় হয়েছে ৩ কোটি ৭২ লাখ ৮১ হাজার ৪৬৯ টাকা। এ হিসেবে ব্যয়ের পরও তহবিলে উদ্বৃত্ত আছে প্রায় ৩ কোটি ৩৮ লাখ টাকা।

আয়ের চেয়ে ব্যয় কম হওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান সাংবাদিকদের বলেন, দলের সদস্য সংগ্রহ, মাসিক চাঁদা, উপ-নির্বাচন, অনুদান, মনোনয়নপত্র, বিক্রি, প্রকাশনা খাতে আয় হয়েছে। কর্মচারীর বেতন, অনুষ্ঠান, সভা, প্রকাশনা, ত্রাণসহ নানা খাতে ব্যয় হয়েছে।

তিনি আরও বলেন, বছরের শুরুতে তহবিলে ছিল ২০ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ১১৭ টাকা। বছর শেষে তা ২৩ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ২৩ টাকা দাঁড়িয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম আমিনুল হক জানান, ২০১৫ সালে তাদের ১৪ লাখ ২৬ হাজার ২৮৪ টাকা ঘাটতি রয়েছে। হিসাব জমা দেওয়ার পর তিনি বলেন, দলের আয় হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৩ হাজার ৩৬৫ টাকা। এ সময় বিভিন্ন খাতে ব্যয় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৬৪৯ টাকা।

তিনি আরও বলেন, ‘আমাদের এবার ঘাটতি সোয়া ১৪ লাখ টাকার মতো। যা আগের হিসাবের সঙ্গে সমন্বয় করে নেওয়া হবে। বছরের শুরুতে তহবিলে ছিল ২ কোটি ৮৪ লাখ ৮৮ হাজার ৭৪৫ টাকা। সমাপনী ব্যালেন্স ২ কোটি ৭০ লাখ ৬২ হাজার ৪৬১ টাকা।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আওয়ামী লীগের তহবিল ২৩ কোটি ৮৭ লাখ, বিএনপির ২ কোটি ৭০ লাখ

আপডেট টাইম : ০৯:১৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০১৬