ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

তাইওয়ানের ওপর নজর মোদির, নিজেদের অবস্থান জানাল চীন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
  • ১৮৬ বার

চীনের রাগ, তাইওয়ানকে কেন আলাদা করে বন্ধুত্বের বার্তা দিয়েছে ভারত! সম্প্রতি লোকসভা ভোটে জয়ের পরে মোদিকে শুভেচ্ছাবার্তা পাঠায় তাইওয়ান। জবাবে মোদিও সোশ্যাল মিডিয়ায় কুশল বিনিময় করেন। তাতেই চটেছে চীন। তাদের বক্তব্য, তাইওয়ান যে ‘রাজনৈতিক হিসেবনিকেশ’ করছে, তার থেকে দূরে থাকুক ভারত।

চীনের দাবি, তাইওয়ান তাদেরই দেশের ‘বিদ্রোহী ভূখণ্ড’। প্রয়োজনে বলপ্রয়োগ করেও তারা তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে যোগ করতে বদ্ধপরিকর। উলটো দিকে, তাইওয়ান তাদের অবস্থানে অনড়। লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে মোদিকে শুভেচ্ছাবার্তা পাঠান। গত মাসে লাই তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘দ্রুত গতিতে তাইওয়ান-ভারত অংশীদারি বাড়ছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও উন্নয়ন বৃদ্ধিতে ব্যবসা, বাণিজ্য, প্রযুক্তি ও অন্যান্য ক্ষেত্রে যৌথ উদ্যোগে কাজ করতে চাই আমরা।’

মোদি তাইওয়ানের প্রেসিডেন্টকে পাল্টা ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘দু’দেশই উপকৃত হয়, এমন অর্থনৈতিক ও প্রযুক্তি-বিষয়ক যুগ্ম প্রয়াসে করতে আগ্রহী ভারতও।’ এর পরেই চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘তাইওয়ান অঞ্চলের কোনো প্রেসিডেন্ট নেই।’ নিং বলেছেন, ‘তাইওয়ান প্রশাসনের সঙ্গে ভারতের যেকোনো প্রকার আলোচনার বিরোধিতা করে চীন।’ তার কথায়, পৃথিবীতে একটাই চীন রয়েছে ও তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

তাইওয়ানের ওপর নজর মোদির, নিজেদের অবস্থান জানাল চীন

আপডেট টাইম : ১০:১৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪