ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

স্বর্ণের বারসহ গ্রেপ্তার চীনের দুই নাগরিক ৩ দিনের রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • ২২০ বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার্জার লাইটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো সোয়া ৫ কেজি ওজনের ৪৬টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার দুই চীনা নাগরিকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- লিউ ঝনজিলাং ও চেনজেংক।

শুক্রবার (২৪ মে) মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক জাকির হোসাইন আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত রিমান্ডের এ আদেশ দেন।

বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোজাফফর আলী এসব তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, বৃহস্পতিবার ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৬টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণ করেন লিউ ঝনজিলাং ও চেনজেংক। ফ্লাইটটি বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে গোপন সংবাদের ভিত্তিতে উড়োজাহাজে তল্লাশি চালান গোয়েন্দারা। এসময় ফ্লাইটের ১৪ এ এবং ১৩ এফ আসনে থাকা যাত্রী লিউ ঝনজিলাং ও চেনজেংকের পরিচয় নিশ্চিত করা হয়। তল্লাশি করে তাদের কাঁধের ব্যাগে তিনটি চার্জার লাইট পাওয়া যায়।

স্ক্যানিং মেশিনে লাইটগুলো পরীক্ষা করে তাতে বিশেষ কায়দায় স্বর্ণের বার লুকিয়ে রাখার বিষয়টি ধরা পড়ে। চার্জার লাইট তিনটি ভেঙে ৫ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৪৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ করা এসব বারের বাজার মূল্য ৫ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

স্বর্ণের বারসহ গ্রেপ্তার চীনের দুই নাগরিক ৩ দিনের রিমান্ডে

আপডেট টাইম : ১১:৩৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪