ঢাকা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

সোনাক্ষীর সঙ্গে এক পর্দায় সানি লিওন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০১৬
  • ৪৭৩ বার

বলিউডের ‘দাবাং’ গার্ল সোনাক্ষী সিনহার আসন্ন ছবি ‘নুরে’। ক্রাইম থ্রিলার পটভূমির এই ছবিতে একজন সাংবাদিক নুর রয় চৌধুরির ভূমিকায় দেখা যাবে তাকে। জানা গেল, এই ছবিতে সোনাক্ষীর সঙ্গে নাকি পর্দা শেয়ার করবেন আলোচিত অভিনেত্রী সানি লিওন।

সিনেমার নির্মাতা সূত্রের খবর, ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন সানি লিয়ন। ছবিতে একজন বলিউড অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করবেন তিনি। সোনাক্ষীর সঙ্গে মোট তিন-চারদিন শুটিং করবেন সানি। প্রযোজক জানিয়েছেন, চরিত্রটির জন্য একেবারে যুতসই অভিনেত্রী সানি। ওদিকে ছবিতে কাজ করার সুযোগ পেয়ে ‘নুরে’র টিমকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন সানি।

পরিচালক সুনীল সিপ্পির ছবি ‘নুরে’ সম্পর্কে সোনাক্ষী জানান, একজন মেয়েকে কেন্দ্র করে ছবির কাহিনি তুলে ধরা হয়েছে। যে হঠাৎ করেই একজন সাংবাদিক হয়ে যান।

পাকিস্তানি লেখক সাবা ইমতিয়াজের ‘করাচি ইউ আর কিলিং মি’ উপন্যাসকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ছবিটি। তবে উপন্যাস করাচিকেন্দ্রিক হলেও ছবিটি হল মুম্বাইকেন্দ্রিক ছবি। মুম্বাই শহরে নুরের জীবনের নানান ওঠা পড়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবির গল্প। ছবিতে আরও অভিনয় করেছেন কানন গিল, পূরব কোহলি, শিবানি দানদেকর সহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য

সোনাক্ষীর সঙ্গে এক পর্দায় সানি লিওন

আপডেট টাইম : ১১:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০১৬