ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মদনে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে হত্যার চেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • ২০০ বার

নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদনে জমি সংক্রান্ত জের ধরে হাসান তালুকদার (৬০) নামের এক কৃষককে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (০৯ মে) সকালে উপজেলার তিয়শ্রী ইউনিয়নে সাইতপুর গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক হাসান তালুকদারকে প্রথম মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবারের লোকজন নিয়ে আসলে তার অবস্থা আশষ্কা জনক থাকায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জানা যায়, কৃষক হাসান মিয়ার পরিবারের সাথে একই গ্রামের মুতি মিয়ার পরিবারের সাথে গত কিছুদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এদিকে মুতি মিয়া হাসান মিয়ার জমি দখল করে খড় রাখতে চাইলে হাসান মিয়া মৌখিকভাবে বাঁধা দেয়। এতে মুতি মিয়াসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে দেশিয় অস্ত্রের সজ্জিত হয়ে হাসান মিয়ার উপর হামলা করে। এক পর্যায়ে হাসান মিয়াকে জুতিয়া (টেঁটা) দিয়ে সজোরে বুকে আঘাত করে। বর্তমানে হাসান মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

আহত হাসান মিয়া জানান, মুতি মিয়া ও তার লোকজন পূর্বপরিকল্পিত ভাবে অবৈধভাবে জোরপূর্বক জমি দখল করার লক্ষ্যে আমাকে হত্যার উদ্দেশ্যে আচমকা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে আমাকে দেশীয় অস্ত্র দিয়ে বুকে আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি।

মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, এমন খবর পেয়ে আমি মদন হাসপাতালে পুলিশ প্রেরণ করি। পরে আবার ঘটনাস্থলে পুলিশ পাঠাই। তবে এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেব।

অভিযুক্ত মুতির মিয়ার সাথে যোগাযোগ করা হলে বাড়িতে না থাকায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মদনে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে হত্যার চেষ্টা

আপডেট টাইম : ১০:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪