ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে দুটি পদে নিয়োগ বাণিজ্যের পাঁয়তারা, তদন্ত কমিটি গঠন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • ১৫৫ বার

নিজাম (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা মদন উপজেলার বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ পর্যায়ে দুটি পদে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেয়ার পাঁয়তারা করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া মৎস কর্মকর্তা কামরুল হাসানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মদন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়’র ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হবে ২৫ মে ২০২৪। এরই প্রেক্ষিতে নতুন ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ১৭ এপ্রিল তফসিল ঘোষণা করে। ৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর ও আয়া এ দুটি পদে নিয়োগ দেয়ার জন্য ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের যোগসাজশে সুকৌশলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করার পাঁয়তারা করছেন।

প্রথমে ২ এপ্রিল তাড়াহুড়া করে কম্পিউটার ল্যাব অপারেটর শিক্ষাগত যোগ্যতা গোপন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। অভিযোগের প্রেক্ষিতে পূনরায় ১৭ এপ্রিল সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে ১৫ দিনের স্থলে ১০ দিন সময় দেয়া হয়েছে। এ নিয়ে এলাকায় টাকার বিনিময়ে নিয়োগ দেয়ার ব্যাপক সমালোচনা হচ্ছে লোক মুখে। নিয়োগ বাণিজ্য নিয়ে প্রধান শিক্ষেকের টাকা লেনদেনের ফোনালাপের বিষয়টি বিভিন্ন স্থানে প্রচার হচ্ছে। এমন একটি ফোনালাপ আমাদের নিকট সংরক্ষিত আছে।

এ ব্যাপারে আয়া পদে প্রার্থীর স্বামী বিপুল মিয়া নিয়োগ বাণিজ্যের টাকার ভাগভাটোয়ারা নিয়ে প্রধান শিক্ষকের ফোনালাপের একটি ক্যাসেট সংযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।

প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জান তালুকদার জানান, অভিযোগকারী বিপুল মিয়ার শ্বাশুড়ি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নারী সদস্য। তার শ্বাশুড়ির মিটিংয়ে স্বাক্ষর নেয়ায় নিয়োগের স্বাক্ষর নিয়েছি বলে আমাকে ফোন করে। আমি তাকে নিয়মকানুন বুঝিয়ে দিয়েছি। এখনো নিয়োগের কোনো কিছুই হয়নি। জেলা প্রশাসকের প্রতিনিধি ও ডিজির প্রতিনিধির উপস্থিতিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। টাকা লেনদেনের মাধ্যমে নিয়োগ দেয়ার কোন সুযোগ নেই।

বিদ্যালটির সভাপতি মোঃ রফিকুল হক স্বপন জানান, টাকার বিনিময়ে নিয়োগ দেয়ার কোন প্রশ্নই আসে না। আমি চাই আমার শেষ পর্যায়ে কোন বদনাম যেন না আসে। সেই লক্ষ্যে সুষ্ঠু নির্বাচন ও স্বচ্ছ নিয়োগ দিতে চাই। এর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী জানান, নিয়োগ বাণিজ্যের বিষয়ে একটি অভিযোগ তদন্ত করতে রোববার নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একটি চিঠি পেয়েছি। এতে মৎস্য কর্মকর্তা কামরুল হাসানকে প্রধান করে আমি ও একাডেকিম সুপার ভাইজারকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অচিরেই তদন্ত শুরু করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া জানান, বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে দুটি পদে নিয়োগে অনিয়মের ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিদেন পেলে ব্যবাস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে দুটি পদে নিয়োগ বাণিজ্যের পাঁয়তারা, তদন্ত কমিটি গঠন

আপডেট টাইম : ০৫:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪