ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

আজ শুরু হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • ১৩৭ বার

চতুর্থবারের মতো গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আজ শনিবার। ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের গুচ্ছ পরীক্ষা। এতে প্রতি সিটের বিপরীতে লড়বেন ১৩ জন শিক্ষার্থী।

গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, এ বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২২টিতে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সূচি অনুযায়ী শনিবার ‘এ’ ইউনিটের পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চলবে। একই দিনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নেওয়া হবে।

এছাড়া আগামী ৩ মে মানবিক শাখাভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষা এবং ব্যবসায় শিক্ষা শাখাভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষা ১০ মে অনুষ্ঠিত হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের স্বতন্ত্র পরীক্ষা ১১ মে অনুষ্ঠিত হবে।এ দুই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত।

এবার বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯টি, মানবিক শাখার ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১টি ও ব্যবসায় শিক্ষা শাখার ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬টি আবেদন জমা পড়েছে।

ভর্তি পরীক্ষা সুষ্ঠু করতে সামগ্রিক প্রস্তুতি নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

আজ শুরু হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

আপডেট টাইম : ১১:৪০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪