ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাঈদীর অনুসারীরা ছাত্রলীগের কমিটিতে: এমপি আউয়াল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০১৬
  • ৩৩৮ বার

স্বাধীনতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর অনুসারীদের পিরোজপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে স্থান দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এমপি। এছাড়া খুনি, মাদকাসক্ত ও অছাত্রদেরও কমিটিতে স্থান দেয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।
আউয়াল বলেন, ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। আমি ছাত্রজীবনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ছিলাম। সে সংগঠনের আমার জেলার কমিটি গঠিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে। এই কমিটিতে প্রায় সবাই স্বাধীনতাবিরোধী পরিবারের ও তাদের অনুসারী। এছাড়াও অছাত্র, খুনি, মাদকাসক্ত ও দোকানদার। এটি কোনোভাবেই বঙ্গবন্ধুর তৈরি ছাত্রলীগ হতে পারে না।
ছাত্রলীগের এই কমিটি কীভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্র হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের সাঈদী (দেলাওয়ার হোসাইন সাঈদী) আমার আসনের। আমি তাকে নির্বাচনে পরাজিত করেছি। তাছাড়া যুদ্ধাপরাধের দায়ে তার রায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ আমার জেলায় হতে দেইনি। জামায়াত-শিবির ক্ষোভ মেটানোর জন্য বিভিন্নভাবে চক্রান্ত করে ছাত্রলীগের কমিটিতে ঢুকেছে। বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপ করেছেন বলেও জানান তিনি। এসময় তিনি বলেন, তারা আমাকে বিষয়টি সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে নিজ নির্বাচনী এলাকা ও পিরোজপুর জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এই সংসদ সদস্য। এসময় জেলার সরকারি কর্মকর্তাদের সমালোচনা করে তিনি বলেন, পিরোজপুর জেলায় সরকারি কর্মকর্তাদের কার্যকলাপ ভালো না। তাদের কাছে মানুষ কোনো সুবিচার পায় না। কর্মকর্তারা কোনো সামাজিক, উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসে না। আমি প্রশাসনের কোনো ধরনের সহযোগিতা পাই না।
চলতি বছরের ২০ জুন পিরোজপুর জেলা ছাত্রলীগের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাঈদীর অনুসারীরা ছাত্রলীগের কমিটিতে: এমপি আউয়াল

আপডেট টাইম : ০৭:৫৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০১৬