ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ

বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে সরকারি নীতিমালা অনুসরণ না করে নিয়োগ বিজ্ঞপ্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • ২১২ বার

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে শিক্ষাগত যোগ্যতা গোপন করে কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করায় অভিযোগ দায়ের করেছেন এক আবেদনকারীর অভিভাবক। তিনি উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে এ অভিযোগ দায়ের করেছেন। মদন উপজেলার বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে এমন অনিয়ম হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল জাতীয় ও স্থানীয় পত্রিকায় সুকৌশলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষাগত যোগ্যতা গোপন করেছে। তারা নিয়োগ বিজ্ঞপ্তিতে সরকারি বিধি মোতাবেক সৃষ্ট পদে ১জন কম্পিউটার অপারেটর (৩য় শ্রেণি), যার শিক্ষাগত যোগ্যতা শুধু মাত্র এইচএসসি বিজ্ঞান উল্লেখ করেছেন। অথচ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ০৩ বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা/সমমান অথবা এইচএসসি সমমানসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ৬ মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে।

এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দুটি শিক্ষাগত যোগ্যতাই গোপন করা হয়েছে। চাকুরী প্রার্থীর বাবা বাহার উদ্দিন বাবুল এই অসমাপ্ত বিজ্ঞপ্তিটি বাতিল করে সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষের নিকট জোর আবেদন জানান।

এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান তালুকদার বলেন, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করার সময় আমার নীতিমালা অনুযায়ী প্রকাশ করার ক্ষেত্রে ভুল হয়েছে। তাই আমি পুনরায় সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী জানান, এ নিয়োগ বিজ্ঞপ্তিটি অসম্পূর্ণ। এই বিজ্ঞপ্তিতে নিয়োগ প্রদান করা হলে তা বৈধ হবে না। তাই পূনরায় সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য প্রধান শিক্ষককে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী

বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে সরকারি নীতিমালা অনুসরণ না করে নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট টাইম : ০৮:২৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪