ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

হিজড়া প্রতিবন্ধী ও উপজাতীয়রাও পাবেন এসএমই ঋণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১০:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০১৫
  • ৪৯৭ বার
এখন থেকে হিজড়া, প্রতিবন্ধী, সমাজের সুবিধাবঞ্চিত এবং রাখানইনসহ সকল উপজাতীর নারী উদ্যোক্তারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এসএমই (ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা) ঋণ পাবেন। আগে এ ধরনের সুযোগ ছিল না। সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিদের আর্থিক সেবার সুফল প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের মাঝে পৌঁছাতে এ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংকের এমএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দেশের সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে তৃতীয় লিঙ্গ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্ত সম্প্রদায় (হিজড়া), প্রতিবন্ধী, দেশের সুবিধা বঞ্চিত নারী উদ্যোক্তা এবং রাখাইনসহ সকল উপজাতি উদ্যোক্তাদের এসএমই খাতের আওতায় ঋণ বিতরণের কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
সমাজের অনগ্রসর ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে এসএমই কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির সুফল প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এসএমই ঋণ নীতিমালা ও কর্মসূচীর আওতায় সরাসরি অথবা এনজিও লিংকেজের মাধ্যমে গ্রাহক পর্যায়ে এ ঋণ বিতরণ করা যাবে।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের পরিচালিত বাংলাদেশ ব্যাংক ফান্ড, নতুন উদ্যোক্তা তহবিল, ইসলামী পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় পুনঃঅর্থায়ন যোগ্য ঋণ হিসাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান উদ্যোক্তাদের মাঝে বিতরণ করতে পারবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

হিজড়া প্রতিবন্ধী ও উপজাতীয়রাও পাবেন এসএমই ঋণ

আপডেট টাইম : ০৪:১০:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০১৫