ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে

গণতন্ত্র না থাকাতেই জ‌ঙ্গিবাদের উত্থান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০১৬
  • ৩৮৮ বার

দেশে গণতন্ত্র না থাকাতেই জ‌ঙ্গিবা‌দের উত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন।

বৃহস্প‌তিবার বিকেলে প্রেসক্লাবের ভিআই‌পি লাউঞ্জে ব্যারিস্টারস ফর চেইঞ্জ আয়ো‌জিত গোলটে‌বিল আলোচনায় এ কথা বলেন তি‌নি।

ব্যা‌রিস্টারস ফর চেইঞ্জের সভাপ‌তি ব্যা‌রিস্টার আনোয়ার হোসেনের সভাপ‌তিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএন‌পি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবে‌দিন, সাবেক মন্ত্রী বিএন‌পি নেতা অ্যাভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জা‌কির হোসেন, ব্যা‌রিস্টার খন্দকার মারুফ হোসেন প্রমুখ।

খন্দকার মোশারফ হোসেন বলেন, মানুষের কথা বলার অ‌ধিকার হরণ ও গণতন্ত্র না থাকাতেই জ‌ঙ্গিবাদের উত্থান। আজ গণতা‌ন্ত্রিক স্পেস না থাকাতেই সন্ত্রাস-জ‌ঙ্গিবাদের উত্থান।

‌তি‌নি বলেন, সরকার প্রকৃত জ‌ঙ্গিদের সাজা দিতে আন্ত‌রিক না। তাই তারা জ‌ঙ্গি হামলার পর ব্লেম গেম খেলা খেলছে। এ সুযোগে জ‌ঙ্গিরা এক‌ত্রিত হয়ে হামলা করছে।

কল্যাণপুরে নিহত জ‌ঙ্গিদের হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, জ‌ঙ্গি হলে সামনা সাম‌নি গু‌লি করে মারার কথা। কিন্তু সুরতহাল প্রতিবেদনে বলছে সবাইকে পেছন থেকে গু‌লি করে হত্যা করা হয়েছে। এর অর্থ কি?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

গণতন্ত্র না থাকাতেই জ‌ঙ্গিবাদের উত্থান

আপডেট টাইম : ১২:১৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০১৬