ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ভিসা ছাড়াই উমরাহ করার সুযোগ পাবেন ২৯ দেশের নাগরিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৩৪ বার

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭ দেশের নাগরিকরা ভিসা ছাড়াই উমরাহ করতে পারবেন। উমরাহ করার জন্য তাদের আগে থেকে কোনো ভিসা নিতে হবে না।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উমরাহ প্রক্রিয়া সহজ, উন্নতমানের সেবা এবং সৌদির সাংস্কৃতিক ও ধর্মীয় অভিজ্ঞতা নিশ্চিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। যা সৌদির ভিশন-২০৩০ এর অংশ।

হজ ও উমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা সহজেই নুসুক অ্যাপের মাধ্যমে তাদের উমরাহ পালনের পরিকল্পনা সাজাতে পারবেন। চাইলে এসব দেশের নাগরিকরা সৌদিতে পৌঁছেই উমরাহ করতে পারবেন।

এছাড়া এসব দেশের নাগরিকদের জন্য ভিসা অন-অ্যারাইভাল প্রক্রিয়া আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি। তারা ঘোরাঘুরির জন্য নাকি উমরাহ পালনের জন্য এসেছেন; সে বিষয়টি বিবেচনা করা হবে না। এটি ভিসাধারীদের নিকটাত্মীয়দের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

সঙ্গে ট্রানজিট ভিসার মাধ্যমেও উমরাহ পালন করা যাবে। তবে তাদের সৌদি এয়ারলাইন্সের বিমানে আসতে হবে। পুরো বিশ্বের মুসলিমদের জন্য উমরাহ পালন সহজ করার অংশ হিসেবে এমন সুযোগ রেখেছে সৌদি।

সূত্র: গালফ নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ভিসা ছাড়াই উমরাহ করার সুযোগ পাবেন ২৯ দেশের নাগরিক

আপডেট টাইম : ০৯:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪