ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক

জবা ফুলের চায়ের গুণাগুণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৮৭ বার

সবসময়ই চা পাতা থেকে বানানো চা আমরা খাই, এবার ভিন্ন কিছু হয়ে যাক। চলুন জেনে নিই জবা ফুলের চা এর কিছু গুণাগুন।
রক্তচাপ নিয়ন্ত্রণ
২০০৮ সালের দ্যা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের প্রতিবেদন অনুযায়ী, জবা ফুলের চা উচ্চ রক্তচাপ অনকেটাই নিয়ন্ত্রন করে। তবে এরকম ফলাফল পাওয়ার জন্য প্রতিদিন তিন কাপ করে কয়েক সপ্তাহ ধরে নিয়মিত পান করে যেতে হবে। অনেকে রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ওষুধ খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে জাবা ফুলের চা পান করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
লিভারের সুস্বাস্থ্য
অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ জবা ফুলের চা লিভারের সুস্থতা বজার রাখে বলে বিশেষজ্ঞরা জানিয়েছে। ২০১৪ সালে ফুড অ্যান্ড ফাংশন জার্নালের এক স্টাডিতে দেখা যায়, ১৯জন লিভার স্টেটোসিসে আক্রান্ত রোগীকে ১২ সপ্তাহের জন্য জবা ফুলের নির্যাস দেওয়া হয়েছিলো। এতে তাদের অবস্থার বেশ উল্লেখযোগ্য উন্নতি হয়েছিল।
ওজন কমাতে
জবা ফুলের চা ওজন কমাতেও সাহায্য করে। এক গবেষণায় দেখা গেছে, ১৮-৬৫ বছর বয়সীরা ১২ সপ্তাহের বেশি সময় ধরে জবার নির্যাস পান করেছিল এবং তাদের ওজন, বিএমআই, শরীরের চর্বি অনেকাংশেই কমে গিয়েছিল। আবার এটি রক্তের শর্করা, কোলেস্টেরল, রক্তচাপ ইত্যাদি নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা রাখে।
হজম
আইওএসআর জার্নাল অব বায়োটেকনলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রির প্রতিবেদন অনুযায়ী জবা ফুলের চা হজমশক্তি বৃদ্ধিতে সহায়ক। কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি পেতেও এটি সাহায্য করে।
বিষণ্ণতা দূর করে
জবা ফুলের চায়ে রয়েছে ভিটামিন ও খনিজ উপাদান, এর পাশাপাশি থাকতে পারে ফ্ল্যাভোনয়েড। ইন্ডিয়ান জার্নাল অফ ফার্মাকোলজির গবেষণা অনুযায়ী, জবা ফুলের চা স্নায়ুতন্ত্রকে শান্ত করে, যা উদ্বেগ ও বিষণ্ণতা কমাতে সহায্য করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

জবা ফুলের চায়ের গুণাগুণ

আপডেট টাইম : ১০:১৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪