ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

আজ কিন্তু প্রপোজ ডে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৫৭ বার

ভালোবাসা হলো আবেগ প্রকাশের সবচেয়ে সুন্দর রূপ। এটি এমন একটি আবেগ যা প্রকাশের চেয়ে অনুভূত বেশি হয়। অর্থাৎ সবটুকু কখনোই প্রকাশ করা যায় না। আমরা সবাই শৈশবকাল থেকে চিরন্তন ভালোবাসার গল্প পড়েছি। রোমিও-জুলিয়েট হোক বা লায়লা-মজনু, প্রত্যেক ভালোবাসার কাহিনিই দু’জনের ভেতরকার প্রেমকেই বোঝায়। ১৪ ফেব্রুয়ারির সর্বাধিক প্রতীক্ষিত ভালোবাসা দিবসের পূর্ববর্তী ভ্যালেন্টাইনস সপ্তাহে আপনার ভালোবাসা প্রকাশের চেয়ে আর ভালো উপায় কী?

ভালোবাসার মানুষ হিসেবে কাউকে চাওয়ার আগে অবশ্যই তার সম্মতি প্রয়োজন। আর তার এই সম্মতি আদায় করতে হবে খুব শালীন ও সবচেয়ে সুন্দর উপায়ে, তাই না? ভ্যালেন্টাইনস সপ্তাহের আজকের দিনটি অর্থাৎ ৮ ফেব্রুয়ারি ‘প্রোপজ ডে’ হিসেবে পালিত হয়। আর মনের মানুষকে মনের কথা জানানোর জন্য আজকের দিনটিই তাই সবচেয়ে সুন্দর দিন।

আজকের দিনটি ভালোবাসার সপ্তাহের দ্বিতীয় দিন। যা কি-না সাত ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত উদযাপিত হয়। গতকাল ছিল সম্ভাব্য ভালোবাসার মানুষটিকে গোলাপ দেয়ার দিন অর্থাৎ ‘রোজ ডে’। যারা তাদের প্রিয়জনকে গোলাপ দেওয়ার সুযোগ হারিয়েছেন তারা আজকের এই প্রোডজ ডে-টি ভালোবাসা জানানোর কাজে ব্যবহার করতে পারেন।

বিশেষ মানুষটিকে মনের কথা জানিয়ে দেয়াটা এত সহজ নয় কারণ আপনি কী বলবেন এবং কী করতে চাচ্ছেন তা আগে থেকেই গুছিয়ে নেওয়া দরকার। ভালোবাসার মানুষের সামনে আমাদের ভালোবাসা প্রকাশের সময় এলেই মুশকিলে পড়ে যেতে হয়। কাউকে প্রোপজ করাটা আসলে এমন একটি বিষয় যা কেবল একবারই করা সম্ভব এবং আপনি যদি সঠিক জায়গায় কড়া নাড়তে পারেন তবে পছন্দের মানুষটির ভালোবাসা অর্জন করতে পারবেন।

অপরপক্ষ আপনার প্রস্তাব গ্রহণ করলে খুব স্বাভাবিকভাবেই তা আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে শতগুণ। কোনো একজন মানুষ সারাজীবন আপনার সঙ্গে চলতে আগ্রহী, এমনটা ভাবলেই তো খুশিতে মাথা এলোমেলো হয়ে যাওয়ার কথা! সারাজীবন ধরে পরস্পর আবেগ ভাগাভাগির এই প্রক্রিয়াটি শুরু হয় ‘প্রোপজ’-এর মাধ্যমে। তাই এই দিনটিকে একটি বিশেষ করে তুলতে এখানে কয়েকটি উদ্ধৃতি রইলো-

* কিছু সময় স্বপ্নের চেয়ে বাস্তবই বেশি সুন্দর হয়। ঠিক একারণেই আমি তোমায় ভালোবাসি!

* পৃথিবীর আনাচে কানাচে বহু প্রেমকাহিনি লুকিয়ে রয়েছে। কিন্তু আমাদেরটাই এরমধ্যে সবচেয়ে মিষ্টি, তুমি কি আমার হবে?

* এটা হয়তো আমাদের অজান্তেই কেউ লিখে গিয়েছিলেন, তাই ভবিষ্যৎ আমাদের এক সুতোয় গেঁথেছে।

আমাদের চারপাশের পৃথিবীটা খুবই ছোট। সেখানে যখন আমরা এমন একজনকে খুঁজে পাই যার সঙ্গে মন খুলে দুই মিনিট কথা বলা ছাড়াও সম্পূর্ণ বোঝাপড়া একটা দারুণ পর্যায়ে থাকে। সেখানে ভালোবাসায় কোনো ভয় থাকে না। এমন একজন মানুষ আপনিও খুঁজে পান, আজকের দিন। হ্যাপি প্রপোজ ডে!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

আজ কিন্তু প্রপোজ ডে

আপডেট টাইম : ১২:১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪