ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

গুচ্ছ ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • ১৬০ বার

গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী ২৭ এপ্রিল থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা সূত্রে জানা যায়, আগামী ২৭ এপ্রিল গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এ ইউনিটে বিজ্ঞান বিভাগের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘বি’ ইউনিটে মানবিক শাখার পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ মে এবং ‘সি’ ইউনিটের অধীনে বাণিজ্য শাখার পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ মে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
গুচ্ছ ভর্তির অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টায়। আবেদন কার্যক্রম চলবে ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এ বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫০০ টাকা। তবে বিশেষায়িত বিষয়ের জন্য অতিরিক্ত ৫০০ টাকা ফি দিতে হবে।

এ বছর ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। এর মধ্যে দুটি বিশ্ববিদ্যালয় এ বছর থেকে এই প্রক্রিয়ায় অংশ নেবে।

সেগুলো হলো সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

গুচ্ছ ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

আপডেট টাইম : ১১:০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪