ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সংসদে প্রধানমন্ত্রীকে স্যালুট দিলেন কল্যাণ পার্টির সৈয়দ ইবরাহিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • ১৩৯ বার

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে স্যালুট করেছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। আজ মঙ্গলবার অধিবেশন শুরুর আগে তিনি প্রধানমন্ত্রীকে স্যালুট করেন।

শেখ হাসিনা দুপুর ২টা ৫০ মিনিটের দিকে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন। এ সময় তিনি তার জন্য নির্ধারিত আসনে বসার আগে তাকে ঘিরে জড়ো হন অনেক সংসদ সদস্য (এমপি)। অনেক এমপি সংসদ নেতা শেখ হাসিনাকে কদমবুসি করেন। এদের মধ্যে সরকারদলীয় এমপি ছাড়াও স্বতন্ত্ররাও ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে দেওয়া শাহজাহান ওমরও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। দীর্ঘদিন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে থাকা কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে স্যালুট করেন। পরে তিনি শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন।

দুপুর ৩টার দিকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশন কক্ষে প্রবেশ করলে এমপিরা নিজ নিজ আসনের দিকে চলে যান। এ সময় সবাইকে নিজ নিজ আসনে গিয়ে বসার জন্য তাগাদা দেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হওয়া ২৯৯টি সংসদীয় আসনে আওয়ামী লীগ পেয়েছে ২২৩টি। বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়ী হয়েছেন। এ ছাড়া ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি পেয়েছে একটি করে আসন পেয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সংসদে প্রধানমন্ত্রীকে স্যালুট দিলেন কল্যাণ পার্টির সৈয়দ ইবরাহিম

আপডেট টাইম : ১১:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪