ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

রাজপথেই থাকবে বিএনপি : মঈন খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
  • ১৪৬ বার

আন্দোলন সফল না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথেই থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। একইসঙ্গে জনগণের রাজনীতির কাছে সরকার পরাভূত হবে বলে দাবি তার।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

মঈন খান বলেন, দরিদ্রদের অর্থনৈতিক মুক্তি মেলেনি। তাই দেশের মানুষ নির্বাচন বর্জন করেছে। আওয়ামী লীগের ভোটাররাও কেন্দ্রে যায়নি।

তিনি বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করবে বিএনপি। সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবো আমরা। মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেবো না।

মঈন খান আরও বলেন, বর্তমান সংসদ জনগণের নয়। কালো পতাকা মিছিলের মাধ্যমে রাজপথে সরকারকে প্রত্যাখ্যান করছে জনগণ। গণতন্ত্র ফিরিয়ে আনা অবধি এই আন্দোলন চলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

রাজপথেই থাকবে বিএনপি : মঈন খান

আপডেট টাইম : ০৪:১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪