ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি অবৈতনিক করার উদ্যোগ নেওয়া হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • ১৫৪ বার

দেশের নিম্ন মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
শনিবার (১৩ জানুয়ারি) রাতে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ২০১০–এর শিক্ষানীতির আলোকে নিম্ন মাধ্যমিক স্তরের শিক্ষাকে অবৈতনিক অথবা স্বল্পমূল্যে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। টাকার জন্য কোনো শিক্ষার্থী যাতে নিম্ন মাধ্যমিক থেকে ঝরে না পড়ে সেই প্রয়াস থাকবে আমাদের।

নতুন কারিকুলামে পরীক্ষা থাকবে কি না এমন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, আমি শিগগিরই বিশেষজ্ঞদের সঙ্গে বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে মূল্যায়নটা এমনভাবে হওয়া উচিত যাতে কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সরাসরি উচ্চপর্যায়ে প্রশ্ন করা হলে সেখান থেকে স্বাভাবিকভাবে একটি ডিফেন্সিভ উত্তর দেওয়া হয়। ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত হয় না।

শিক্ষা বিভাগ সম্পর্কিত তথ্যপ্রবাহ নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের মাধ্যমে আবেদন করার আহ্বান জানান তিনি।

মতবিনিময়ে সভাপতিত্ব করেন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অভিজিৎ ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইরাব সাধারণ সম্পাদক আকতারুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন ইরাবের যুগ্ম সম্পাদক নাজিউর রহমান সোহেল, আন্তর্জাতিক সম্পাদক নুর মোহাম্মদ, দপ্তর সম্পাদক সেলিম আহমেদসহ সংগঠনের অন্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি অবৈতনিক করার উদ্যোগ নেওয়া হবে

আপডেট টাইম : ১২:১৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪