ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • ১৭৬ বার

টানা চতুর্থ মেয়াদে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

এক্সে আনোয়ারুল হক কাকার লিখেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় আমি শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। আমি শেখ হাসিনার সফল এক মেয়াদ কামনা করি এবং তার নেতৃত্বে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য উন্মুখ হয়ে আছি।’

এর আগে, সরকার প্রধান হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বপ্রথম আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি এক্সে পোস্ট করে ‘সফল নির্বাচনে’র জন্য বাংলাদেশের জনগণেরও ভূয়সী প্রশংসা করেন।

তার আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ। একই সঙ্গে অভিনন্দন জানান ভারত, চীন, রাশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতরা। এ সময় রাষ্ট্রদূতরা তাদের নিজ নিজ দেশের পক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গত রোববার (৭ জানুয়ারি) সারাদেশের ২৯৯টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থীরা ২২৫টিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

সংসদের ৩০০টি আসনের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ ১৫১টি বা তার বেশি আসনে যে দল জয়ী হন তারাই সরকার গঠন করেন। যেহেতু আওয়ামী লীগ ১৫১টির বেশি আসনে বিজয়ী হয়েছে। ফলে শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। এর আগে, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সরকার গঠন করে আওয়ামী লীগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:১৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪