ঢাকা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক

এবার শাকিবের নায়িকা শুভশ্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০১৬
  • ৭২৮ বার

শ্রাবন্তীর পর এবার ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী । যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে নাম ঠিক না হওয়া এই সিনেমাটি। এটি পরিচালনা করবেন জয়দেব।

এ প্রসঙ্গে চিত্রনায়ক শাকিব খান বলেন, ‘এখন পর্যন্ত আমার পরবর্তী সিনেমার নায়িকা হিসেবে শুভশ্রীকে চূড়ান্ত করা হয়েছে। এ সিনেমাটিও শিকারি সিনেমার পরিচালক জয়দেব নির্মাণ করবেন। এখন গল্প বাছাইয়ের কাজ চলছে।’

লন্ডনে শুটিং করতে গিয়ে দেখা হয় শুভশ্রীর সঙ্গে। সেখানেই আড্ডা ও এ বিষয়ে কথা চূড়ান্ত করেন শাকিব। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। এ মাসেই নতুন এ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলেও জানান তিনি।

শ্রাবন্তীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে প্রথমবার যৌথ প্রযোজনার শিকারি সিনেমায় অভিনয় করেছেন শাকিব। ঈদুল ফিতরে মুক্তি প্রাপ্ত সিনেমাটি দর্শক প্রিয়তা পেয়েছে। আর শুভশ্রী এর আগে যৌথ প্রযোজনায় নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ সিনেমায় অভিনয় করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

এবার শাকিবের নায়িকা শুভশ্রী

আপডেট টাইম : ১০:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০১৬